মুআবিয়া-ইবনে-আবু-সুফয়ান-(রাঃ)

বর্ণিত হাদীস - ১০৮ টি

সকল রাবী একত্রে দেখুন

সহীহ বুখারী

হাদীস নং: ৭১
আন্তর্জাতিক নং: ৭১
- ইলমের অধ্যায়
পরিচ্ছেদঃ ৫৫. আল্লাহ্ যার কল্যাণ চান, তাকে দ্বীনের জ্ঞান দান করেন
৭১। সাঈদ ইবনে উফায়র (রাহঃ) ......... হুমায়দ ইবনে আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি মুআবিয়া (রাযিঃ)-কে বক্তৃতারত অবস্থায় বলতে শুনেছি, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, আল্লাহ্ যার কল্যাণ চান, তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আমি তো কেবল বিতরণকারী, আল্লাহ্ই দানকারী। সর্বদাই এ উম্মত কিয়ামত পর্যন্ত আল্লাহর হুকুমের উপর প্রতিষ্ঠিত থাকবে, বিরুদ্ধবাদীরা তাদের কোন ক্ষতি করতে পারবে না।
كتاب العلم
باب مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ قَالَ حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ سَمِعْتُ مُعَاوِيَةَ، خَطِيبًا يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ، وَإِنَّمَا أَنَا قَاسِمٌ وَاللَّهُ يُعْطِي، وَلَنْ تَزَالَ هَذِهِ الأُمَّةُ قَائِمَةً عَلَى أَمْرِ اللَّهِ لاَ يَضُرُّهُمْ مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ ".

সহীহ বুখারী

হাদীস নং: ৫৬০
আন্তর্জাতিক নং: ৫৮৭
- নামাযের ওয়াক্তের বিবরণ
পরিচ্ছেদঃ ৩৮২। সূর্যাস্তের পূর্ব মুহূর্তে নামায আদায়ের উদ্যোগ নিবে না।
৫৬০। মুহাম্মাদ ইবনে আবান (রাহঃ) .... মুআবিয়া (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা এমন এক নামায আদায় করে থাক, রাসূলুল্লাহ (ﷺ) এর সাহচর্য লাভ করা সত্ত্বেও আমরা তাঁকে কখনও তা আদায় করতে দেখিনি। বরং তিনি তা থেকে নিষেধ করেছেন। অর্থাৎ আসরের পর দু’রাকআত আদায় করতে।
كتاب مواقيت الصلاة
باب لاَ يَتَحَرَّى الصَّلاَةَ قَبْلَ غُرُوبِ الشَّمْسِ
587 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ، قَالَ: حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي التَّيَّاحِ، قَالَ: سَمِعْتُ حُمْرَانَ بْنَ أَبَانَ، يُحَدِّثُ عَنْ مُعَاوِيَةَ، قَالَ: «إِنَّكُمْ لَتُصَلُّونَ صَلاَةً لَقَدْ صَحِبْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا رَأَيْنَاهُ يُصَلِّيهَا، وَلَقَدْ نَهَى عَنْهُمَا» ، يَعْنِي: الرَّكْعَتَيْنِ بَعْدَ العَصْرِ

সহীহ বুখারী

হাদীস নং: ৫৮৫
আন্তর্জাতিক নং: ৬১২
- আযান-ইকামতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩৯৯। মুয়াজ্জিনের আযান শুনলে যা বলতে হয়।
৫৮৫। মু’আয ইবনে ফাযালা (রাহঃ) ......... ঈসা ইবনে তালহা (রাযিঃ) থেকে বর্ণিত, একদিন তিনি মুআবিয়া (রাযিঃ) কে (আযানের জবাব দিতে) শুনেছেন যে, তিনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত মুয়াযযিনের অনুরূপ বলেছেন।
كتاب الأذان
باب مَا يَقُولُ إِذَا سَمِعَ الْمُنَادِي
612 - حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الحَارِثِ، قَالَ: حَدَّثَنِي عِيسَى بْنُ طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ يَوْمًا، فَقَالَ مِثْلَهُ، إِلَى قَوْلِهِ: وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ

সহীহ বুখারী

হাদীস নং: ৮৬৮
আন্তর্জাতিক নং: ৯১৪
- জুমআর অধ্যায়
পরিচ্ছেদঃ ৫৭৭. ইমাম মিম্বরের উপর বসে জবাব দিবেন, যখন আযানের আওয়ায শুনবেন।
৮৬৮। ইবনে মুকাতিল (রাহঃ) ......... মুআবিয়া ইবনে আবু সুফিয়ান (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি মিম্বরে বসা অবস্থায় মুয়াযযিন আযান দিলেন। মুয়াযযিন বললেন, “আল্লাহু আকবার, আল্লাহু আকবার” মুআবিয়া (রাযিঃ) বললেন, “আল্লাহু আকবার, আল্লাহু আকবার।” মুয়াযযিন বললেন, “আশহাদু আল লা-ইলাহা ইল্লাল্লাহু” তিনি বললেন এবং আমিও (বলছি “আশহাদু আল লা-ইলাহা ইল্লাল্লাহু”)। মুয়াযযিন বললেন, “আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ” তিনি বললেন, এবং আমিও (বলছি ..“আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ”)। যখন (মুয়াযযিন) আযান শেষ করলেন, তখন মুআবিয়া (রাযিঃ) বললেন, হে লোক সকল! তোমরা আমার থেকে যে বাক্যগুলো শুনেছ, তা রাসূলুল্লাহ (ﷺ) কে মুয়াযযিনের আযানের সময় এ মজলিসে বাক্যগুলো বলতে আমি শুনেছি।*

*ইকামতসহ হিসাব করলে আযান তিনবার হয়ে যায়। এমতাবস্থায় প্রথম আযানের শাব্দিক জবাব দান ও ইকামত তথা তৃতীয় আযানের জবাবদান মুস্তাহাব। তবে দ্বিতীয় তথা খতীব খুতবা দানের জন্য মিম্বরে বসার পর যে আযান দেওয়া হয় তার প্রসঙ্গে ফাতওয়ার গ্রন্থাদিতে বলা হয়েছে “নিঃশব্দে জবাব দিতে পারেন, তবে দু'আ-মুনাজাত খতীব ও মুসল্লী কেউই করবে না।”
كتاب الجمعة
باب يُؤَذِّنُ الإِمَامُ عَلَى الْمِنْبَرِ إِذَا سَمِعَ النِّدَاءَ
914 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ عُثْمَانَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، قَالَ: سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ، وَهُوَ جَالِسٌ عَلَى المِنْبَرِ، أَذَّنَ المُؤَذِّنُ، قَالَ: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، قَالَ مُعَاوِيَةُ: «اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ» ، قَالَ: أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، فَقَالَ مُعَاوِيَةُ: «وَأَنَا» ، فَقَالَ: أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَقَالَ مُعَاوِيَةُ: «وَأَنَا» ، فَلَمَّا أَنْ قَضَى التَّأْذِينَ، قَالَ: يَا أَيُّهَا النَّاسُ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى هَذَا المَجْلِسِ، «حِينَ أَذَّنَ المُؤَذِّنُ، يَقُولُ مَا سَمِعْتُمْ مِنِّي مِنْ مَقَالَتِي»

সহীহ বুখারী

হাদীস নং: ১৬২২
আন্তর্জাতিক নং: ১৭৩০
- হজ্জ্বের অধ্যায়
পরিচ্ছেদঃ ১০৮৭. হালাল হওয়ার সময় মাথার চুল কামানো ও ছোট করা।
১৬২২। আবু আসিম (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) সূত্রে মুআবিয়া (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একটি কাঁচি দিয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর চুল ছেটে ছোট করে দিয়েছিলাম।
كتاب الحج / المناسك
باب الْحَلْقِ وَالتَّقْصِيرِ عِنْدَ الإِحْلاَلِ
1730 - حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ الحَسَنِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مُعَاوِيَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، قَالَ: «قَصَّرْتُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِشْقَصٍ»

সহীহ বুখারী

হাদীস নং: ১৮৭৭
আন্তর্জাতিক নং: ২০০৩
- রোযার অধ্যায়
পরিচ্ছেদঃ ১২৫১. আশুরার দিনে রোযা পালন করা।
১৮৭৭। আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ......... হুমায়দ ইবনে আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণিত, যে বছর মুআবিয়া (রাযিঃ) হজ্জ করেন সে বছর আশূরার দিনে (মসজিদে নববীর) মিম্বরে তিনি (রাবী) তাঁকে বলতে শুনেছেন যে, হে মদীনাবাসিগণ! তোমাদের আলিমগণ কোথায়? আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, আজকে আশূরার দিন, আল্লাহ তাআলা এর রোযা তোমাদের উপর ফরয করেননি বটে, তবে আমি (আজ) রোযা পালন করছি। যার ইচ্ছা সে রোযা পালন করুক, যার ইচ্ছা সে পালন না করুক।
كتاب الصوم
باب صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ
2003 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَوْمَ عَاشُورَاءَ عَامَ حَجَّ عَلَى المِنْبَرِ يَقُولُ: يَا أَهْلَ المَدِينَةِ أَيْنَ عُلَمَاؤُكُمْ؟ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «هَذَا يَوْمُ عَاشُورَاءَ وَلَمْ يَكْتُبِ اللَّهُ عَلَيْكُمْ صِيَامَهُ، وَأَنَا صَائِمٌ، فَمَنْ شَاءَ، فَلْيَصُمْ وَمَنْ شَاءَ، فَلْيُفْطِرْ»

সহীহ বুখারী

হাদীস নং: ২৮৯৬
আন্তর্জাতিক নং: ৩১১৬
- জিহাদের বিধানাবলী অধ্যায়
পরিচ্ছেদঃ ১৯৪৭. আল্লাহ তাআলার বাণীঃ নিশ্চয় এক পঞ্চমাংশ আল্লাহর ও রাসূলের। (সূরা আনফাল ৮:৪১) তা বণ্টনের ইখতিয়ার রাসুলেরই।
২৮৯৬। হিব্বান ইবনে মুসা (রাহঃ) .... মুআবিয়া (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘আল্লাহ তাআলা যার মঙ্গল চান, তাকে দ্বীনের প্রজ্ঞা দান করেন। আল্লাহই দানকারী আর আমি বণ্টনকারী। এ উম্মত সর্বদা তাদের প্রতিপক্ষের উপর বিজয়ী থাকবে, আল্লাহর আদেশ (কিয়ামত) আসা পর্যন্ত আর তারা থাকবে বিজয়ী।’
كتاب الجهاد والسير
بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {فَأَنَّ لِلَّهِ خُمُسَهُ وَلِلرَّسُولِ} [الأنفال: 41]
3116 - حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ، وَاللَّهُ المُعْطِي وَأَنَا القَاسِمُ، وَلاَ تَزَالُ هَذِهِ الأُمَّةُ ظَاهِرِينَ عَلَى مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ، وَهُمْ ظَاهِرُونَ»

সহীহ বুখারী

হাদীস নং: ৩২২২
আন্তর্জাতিক নং: ৩৪৬৮
- নবীগণের আঃ আলোচনা
পরিচ্ছেদঃ ২০৫০. শিরোনামবিহীন পরিচ্ছেদ
৩২২২। আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) .... হুমায়দ ইবনে আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণিত, তিনি মুআবিয়া ইবনে আবু সুফিয়ান (রাযিঃ)- কে বলতে শুনেছেন যে, হজ্জ পালনের বছর মিম্বরে নববীতে উপবিষ্ট অবস্থায় তাঁর দেহরক্ষীদের নিকট হতে মহিলাদের একগুচ্ছ কেশ নিজ হাতে নিয়ে তিনি বলেন যে, হে মদীনাবাসী! কোথায় তোমাদের আলিম সমাজ? আমি নবী (ﷺ)- কে এ জাতীয় পরচুলা ব্যবহার থেকে নিষেধ করতে শুনেছি। তিনি বলেছেন, বনী ইসরাঈল তখনই ধ্বংস প্রাপ্ত হয়, যখন তাদের মহিলাগণ এ জাতীয় পরচুলা ব্যবহার করতে আরম্ভ করে।
كتاب الأنبياء
باب
3468 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ عَامَ حَجَّ عَلَى المِنْبَرِ، فَتَنَاوَلَ قُصَّةً مِنْ شَعَرٍ، وَكَانَتْ فِي يَدَيْ حَرَسِيٍّ، فَقَالَ: يَا أَهْلَ المَدِينَةِ، أَيْنَ عُلَمَاؤُكُمْ؟ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى [ص:174] عَنْ مِثْلِ هَذِهِ؟ وَيَقُولُ: «إِنَّمَا هَلَكَتْ بَنُو إِسْرَائِيلَ حِينَ اتَّخَذَهَا نِسَاؤُهُمْ»

সহীহ বুখারী

হাদীস নং: ৩২৪১
আন্তর্জাতিক নং: ৩৪৮৮
- নবীগণের আঃ আলোচনা
পরিচ্ছেদঃ ২০৫০. শিরোনামবিহীন পরিচ্ছেদ
৩২৪১। আদম (রাহঃ) .... সাঈদ ইবনে মুসাইয়্যাব (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন যে, যখন মু‘আবিয়া ইবনে আবু সুফিয়ান (রাযিঃ) মদীনায় সর্বশেষ আগমন করেন, তখন তিনি আমাদের উদ্দেশ্যে খুতবা প্রদানকালে এক গুচ্ছ পরচুলা বের করে বলেন, ইয়াহুদীগণ ব্যতীত অন্য কেউ এর ব্যবহার করে বলে আমার ধারণা ছিল না। নবী (ﷺ) এ কর্মকে মিথ্যা প্রতারনা বলে আখ্যায়িত করেছেন। অর্থাৎ পরচুলা। গুণদর (রাহঃ) শু‘বা (রাহঃ) থেকে হাদীস বর্ণনায় আদম (রাহঃ)-এর অনুসরণ করেছেন।
كتاب الأنبياء
باب
3488 - حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ مُرَّةَ، سَمِعْتُ سَعِيدَ بْنَ المُسَيِّبِ، قَالَ: قَدِمَ مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ المَدِينَةَ آخِرَ قَدْمَةٍ، قَدِمَهَا فَخَطَبَنَا، فَأَخْرَجَ كُبَّةً مِنْ شَعَرٍ، فَقَالَ: مَا كُنْتُ أُرَى أَنَّ أَحَدًا يَفْعَلُ هَذَا غَيْرَ اليَهُودِ، «وَإِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمَّاهُ الزُّورَ يَعْنِي الوِصَالَ فِي الشَّعَرِ» تَابَعَهُ غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ

সহীহ বুখারী

হাদীস নং: ৩৩৮০
আন্তর্জাতিক নং: ৩৬৪১
- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদঃ ২০৭৮. শিরোনামবিহীন পরিচ্ছেদ
৩৩৮০। হুমায়দী (রাহঃ) .... মু‘আবিয়া (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী কারীম (ﷺ)- কে বলতে শুনেছি, আমার উম্মতের একটি দল সর্বদা আল্লাহর দ্বীনের উপর অটল থাকবে। তাদেরকে যারা সাহায্য না করবে অথবা তাদের বিরোধীতা করবে, তারা তাদের কোন প্রকার ক্ষতি করতে পারবে না। এমনকি কিয়ামত আসা পর্যন্ত তাঁরা তাদের অবস্থার উপর মজবুত থাকবে। উমাইর ইবনে হানী (রাহঃ) মালিক ইবনে ইউখামির (রাহঃ)- এর বরাত দিয়ে বলেন, মু‘আয (রাযিঃ) বলেছেন, ঐ দলটি সিরিয়ায় অবস্থান করবে। মু‘আবিয়া (রাহঃ) বলেন, মালিক (রাহঃ)- এর ধারণা যে, ঐ দলটি সিরিয়ায় অবস্থান করবে বলে মু‘আয (রাযিঃ) বলেছেন।
كتاب المناقب
باب
3641 - حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا الوَلِيدُ، قَالَ: حَدَّثَنِي ابْنُ جَابِرٍ، قَالَ: حَدَّثَنِي عُمَيْرُ بْنُ هَانِئٍ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ، يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لاَ يَزَالُ مِنْ أُمَّتِي أُمَّةٌ قَائِمَةٌ بِأَمْرِ اللَّهِ، لاَ يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ، وَلاَ مَنْ خَالَفَهُمْ، حَتَّى يَأْتِيَهُمْ أَمْرُ اللَّهِ وَهُمْ عَلَى ذَلِكَ» قَالَ عُمَيْرٌ: فَقَالَ مَالِكُ بْنُ يُخَامِرَ: قَالَ مُعَاذٌ: وَهُمْ بِالشَّأْمِ، فَقَالَ مُعَاوِيَةُ: هَذَا مَالِكٌ يَزْعُمُ أَنَّهُ سَمِعَ مُعَاذًا يَقُولُ: وَهُمْ بِالشَّأْمِ

সহীহ বুখারী

হাদীস নং: ৩৪৯৪
আন্তর্জাতিক নং: ৩৭৬৬
- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদঃ ২১০৮. মু‘আবিয়া (রাযিঃ)- এর আলোচনা
৩৪৯৪। আমর ইবনে আব্বাস (রাহঃ) .... মু‘আবিয়া (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা এমন এক নামায আদায় কর, আমরা (দীর্ঘদিন) নবী কারীম (ﷺ)- এর সাহচর্য লাভ করেছি আমরা তাঁকে তা আদায় করতে দেখিনি, বরং তিনি এ দু’রাক'আত নামায আদায় করতে নিষেধ করেছেন। অর্থাৎ আসরের পর দু’রাকআত (নফল)।
كتاب المناقب
باب ذِكْرُ مُعَاوِيَةَ رضى الله عنه
3766 - حَدَّثَنِي عَمْرُو بْنُ عَبَّاسٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي التَّيَّاحِ، قَالَ: سَمِعْتُ حُمْرَانَ بْنَ أَبَانَ، عَنْ مُعَاوِيَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «إِنَّكُمْ لَتُصَلُّونَ صَلاَةً، لَقَدْ صَحِبْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا رَأَيْنَاهُ يُصَلِّيهَا، وَلَقَدْ نَهَى عَنْهُمَا» يَعْنِي: الرَّكْعَتَيْنِ بَعْدَ العَصْرِ

সহীহ বুখারী

হাদীস নং: ৫৫০৮
আন্তর্জাতিক নং: ৫৯৩২ - ৫৯৩৩
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
পরিচ্ছেদঃ ৩১৪২. পরচুলা লাগানো।
৫৫০৮। ইসমাঈল (রাহঃ) ......... হুমায়দ ইবনে আব্দুর রহমান ইবনে আওফ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি হজ্জ করার সময় মুআবিয়া ইবনে আবু সুফিয়ান (রাযিঃ) কে মিম্বরে দাঁড়িয়ে বলতে শুনেছেন, ঐ সময় তিনি জনৈক দেহরক্ষীর হস্তস্থিত একগুচ্ছ চুল নিজ হাতে নিয়ে বললেনঃ তোমাদের আলিমগণ কোথায়? আমি রাসূলুল্লাহ (ﷺ) কে এরূপ করা থেকে নিষেধ করতে শুনেছি। তিনি বলতেনঃ বনী ইসরাঈল তখনই ধ্বংস হয়েছে, যখন তাদের নারীরা এরূপ করা শুরু করে।
ইবনে আবু শাঈবা (রাহঃ).......... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, আল্লাহ তাআলা লা'নত করেন সেসব নারীদেরকে, যারা নিজেরা পরচুলা ব্যবহার করে এবং যারা অপরকে তা লাগিয়ে দেয়, যারা অঙ্গ-প্রত্যঙ্গে উল্কি উৎকীর্ণ করে এবং অন্যকে তা করিয়ে দেয়।
كتاب اللباس
باب الْوَصْلِ فِي الشَّعَرِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ، عَامَ حَجَّ وَهْوَ عَلَى الْمِنْبَرِ، وَهْوَ يَقُولُ ـ وَتَنَاوَلَ قُصَّةً مِنْ شَعَرٍ كَانَتْ بِيَدِ حَرَسِيٍّ ـ أَيْنَ عُلَمَاؤُكُمْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَنْهَى عَنْ مِثْلِ هَذِهِ وَيَقُولُ " إِنَّمَا هَلَكَتْ بَنُو إِسْرَائِيلَ حِينَ اتَّخَذَ هَذِهِ نِسَاؤُهُمْ ".
وَقَالَ ابْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا فُلَيْحٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لَعَنَ اللَّهُ الْوَاصِلَةَ وَالْمُسْتَوْصِلَةَ، وَالْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ ".

সহীহ বুখারী

হাদীস নং: ৫৫১৩
আন্তর্জাতিক নং: ৫৯৩৮
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
পরিচ্ছেদঃ ৩১৪২. পরচুলা লাগানো।
৫৫১৩। আদম (রাহঃ) ......... সা’ঈদ ইবনে মুসায়্যাব (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ মুআবিয়া (রাযিঃ) শেষ বারের মত যখন মদীনায় আসেন, তখন তিনি আমাদের সামনে ভাষণ দেন। তিনি এক গোছা চুল বের করে বললেন, আমি ইয়াহুদী ব্যতীত অন্য কাউকে এ জিনিস ব্যবহার করতে দেখিনি। নবী (ﷺ) একে অর্থাৎ পরচুলা ব্যবহারকারী নারীকে প্রতারক বলেছেন।
كتاب اللباس
باب الْوَصْلِ فِي الشَّعَرِ
5938 - حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ مُرَّةَ، سَمِعْتُ سَعِيدَ بْنَ المُسَيِّبِ، قَالَ: قَدِمَ مُعَاوِيَةُ المَدِينَةَ، آخِرَ قَدْمَةٍ قَدِمَهَا، فَخَطَبَنَا فَأَخْرَجَ كُبَّةً مِنْ شَعَرٍ، قَالَ: مَا كُنْتُ أَرَى أَحَدًا [ص:166] يَفْعَلُ هَذَا غَيْرَ اليَهُودِ «إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمَّاهُ الزُّورَ. يَعْنِي الوَاصِلَةَ فِي الشَّعَرِ»

সহীহ বুখারী

হাদীস নং: ৬৮১৪
আন্তর্জাতিক নং: ৭৩১২
- কুরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে গ্রহণ ও অনুসরণের বর্ণনা
পরিচ্ছেদঃ ৩০৮৪. নবী (ﷺ) এর বাণীঃ আমার উম্মতের মাঝে এক জামাআত সর্বদাই হকের উপর বিজয়ী থাকবেন। আর তারা হলেন আহলে ইলম (দ্বীনি ইলমে বিশেষজ্ঞ)।
৬৮১৪। ইসমাঈল (রাহঃ) ......... মুআবিয়া ইবন আবু সুফিয়ান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ) কে বলতে শুনেছি যে, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আমি তো (ইলমের) বন্টনকারী মাত্র; আল্লাহ তা প্রদান করে থাকেন। এ উম্মতের কর্মকাণ্ড কিয়ামত পর্যন্ত কিংবা বলেছিলেন, মহান আল্লাহ তাআলার হুকুম আসা পর্যন্ত (সত্যের উপর) সুদৃঢ় থাকবে।
كتاب الاعتصام بالكتاب والسنة
بَابُ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‘لاَ تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ عَلَى الْحَقِّ يُقَاتِلُونَ’. وَهُمْ أَهْلُ الْعِلْمِ
7312 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي حُمَيْدٌ، قَالَ: سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ يَخْطُبُ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ، وَإِنَّمَا أَنَا قَاسِمٌ وَيُعْطِي اللَّهُ، وَلَنْ يَزَالَ أَمْرُ هَذِهِ الأُمَّةِ مُسْتَقِيمًا حَتَّى تَقُومَ السَّاعَةُ، أَوْ: حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ "

সহীহ বুখারী

হাদীস নং: ৬৯৫২
আন্তর্জাতিক নং: ৭৪৬০
- তাওহীদ অধ্যায় ও জাহমিয়্যাসহ ভ্রান্ত দলগুলোর অপনোদন
পরিচ্ছেদঃ ৩১৩১. মহান আল্লাহর বাণীঃ আমার বাণী কোন বিষয়ে...... (নাহল: ৪০)।
৬৯৫২। হুমায়দী (রাহঃ) ......... মুআবিয়া (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ) কে বলতে শুনেছি, আমার উম্মত থেকে একটি দল সব সময় আল্লাহর হুকুমের উপর প্রতিষ্ঠিত থাকবে। যারা তাদেরকে মিথ্যুক প্রতিপন্ন করতে চাবে কিংবা বিরোধিতা করবে, তারা এদের কোনপ্রকার ক্ষতি সাধন করতে পারবে না। কিয়ামত আসা পর্যন্ত তারা এ অবস্থায় থাকবে।
মালিক ইবনে ইয়ুখামির (রাহঃ) বলেনঃ আমি মু’আয (রাযিঃ) কে বলতে শুনেছি, তারা হবে সিরিয়ার অধিবাসী। মুআবিয়া (রাযিঃ) বলেন, এই যে মালিক ইবনে ইয়ুখামির (রাহঃ), তিনি মু’আয (রাযিঃ) কে বলতে শুনেছেন, তাঁরা হবে সিরিয়ার।
كتاب الرد على الجهمية و غيرهم و التوحيد
بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {إِنَّمَا قَوْلُنَا لِشَيْءٍ إِذَا أَرَدْنَاهُ أَنْ نَقُولَ لَهُ كُنْ فَيَكُونُ} [النحل: 40]
7460 - حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا الوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا ابْنُ جَابِرٍ، حَدَّثَنِي عُمَيْرُ بْنُ هَانِئٍ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لاَ يَزَالُ مِنْ أُمَّتِي أُمَّةٌ قَائِمَةٌ بِأَمْرِ اللَّهِ، مَا يَضُرُّهُمْ مَنْ كَذَّبَهُمْ وَلاَ مَنْ خَالَفَهُمْ، حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ وَهُمْ عَلَى ذَلِكَ» ، فَقَالَ مَالِكُ بْنُ يُخَامِرَ، سَمِعْتُ مُعَاذًا، يَقُولُ: وَهُمْ بِالشَّأْمِ، فَقَالَ مُعَاوِيَةُ: هَذَا مَالِكٌ يَزْعُمُ أَنَّهُ سَمِعَ مُعَاذًا يَقُولُ: وَهُمْ بِالشَّأْمِ

সহীহ মুসলিম

হাদীস নং: ৭৩৮
আন্তর্জাতিক নং: ৩৮৭-১
- নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ৮. আযানের ফযীলত এবং তা শুনে শয়তানের পলায়ন
৭৩৮। মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে নুমাইর (রাহঃ) ......... তালহা ইবনে ইয়াহয়ার চাচা থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি (একবার) মুআবিয়া (রাযিঃ) ইবনে আবু সুফিয়ানের কাছে ছিলাম। মু’আযযিন এসে তাকে নামায এর জন্য ডাকল। মুআবিয়া (রাহঃ) বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, কিয়ামতের দিন মুয়াযযিনদের ঘাড় সকলের চেয়ে লম্বা হবে।*

* বেশী মর্যাদা হবে।
كتاب الصلاة
باب فَضْلِ الأَذَانِ وَهَرَبِ الشَّيْطَانِ عِنْدَ سَمَاعِهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى، عَنْ عَمِّهِ، قَالَ كُنْتُ عِنْدَ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ فَجَاءَهُ الْمُؤَذِّنُ يَدْعُوهُ إِلَى الصَّلاَةِ فَقَالَ مُعَاوِيَةُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " الْمُؤَذِّنُونَ أَطْوَلُ النَّاسِ أَعْنَاقًا يَوْمَ الْقِيَامَةِ "

সহীহ মুসলিম

হাদীস নং: ৭৩৯
আন্তর্জাতিক নং: ৩৮৭-২
- নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ৮. আযানের ফযীলত এবং তা শুনে শয়তানের পলায়ন
৭৩৯। ইসহাক ইবনে মানসুর (রাহঃ) ......... মুঅবিয়া (রাহঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে।
كتاب الصلاة
باب فَضْلِ الأَذَانِ وَهَرَبِ الشَّيْطَانِ عِنْدَ سَمَاعِهِ
وَحَدَّثَنِيهِ إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، قَالَ سَمِعْتُ مُعَاوِيَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمِثْلِهِ .

সহীহ মুসলিম

হাদীস নং: ১৭৪৮
আন্তর্জাতিক নং: ৮০৪-২
- কুরআনে কারীমের ফাযায়েল ও আদাব-মাসাঈল
পরিচ্ছেদঃ ৮. কুরআন তিলওয়াত এবং সূরা বাকারা তিলওয়াতের ফযীলত
১৭৪৮। আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আাবু দারিমী (রাহঃ) ......... মুআবিয়া (রাহঃ) সূত্রে উল্লেখিত সনদে অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি (তুলনার) উভয় স্থানে এবং সে দুটি যেন, বলেছেন এবং তিনি মুআবিয়া (রাহঃ) এর উক্তি আমার কাছে তথ্য পৌছেছে’... উল্লেখ করেননি।
كتاب / باب فضائل القران وما يتعلق به
باب فَضْلِ قِرَاءَةِ الْقُرْآنِ وَسُورَةِ الْبَقَرَةِ
وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا يَحْيَى، - يَعْنِي ابْنَ حَسَّانَ - حَدَّثَنَا مُعَاوِيَةُ، بِهَذَا الإِسْنَادِ . مِثْلَهُ غَيْرَ أَنَّهُ قَالَ " وَكَأَنَّهُمَا " . فِي كِلَيْهِمَا وَلَمْ يَذْكُرْ قَوْلَ مُعَاوِيَةَ بَلَغَنِي .

সহীহ মুসলিম

হাদীস নং: ১৯১৫
আন্তর্জাতিক নং: ৮৮৩-১
- জুমআ সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ ১১. জুমআর পরবর্তী (সুন্নত) নামায
১৯১৫। আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... উমর ইবনে আতা ইবনে আবুল খুওয়ার (রাহঃ) থেকে বর্ণিত। নাফি ইবনে জুবাইর (রাহঃ) তাকে সাইব ইবনে উখতে নামির (রাহঃ) এর নিকট প্রেরণ করলেন একটি বিষয়ে প্রশ্ন করতে যা নামায আদায় করার সময় মুআবিয়া (রাযিঃ) তার নিকট থেকে লক্ষ্য করেছিলেন। তিনি বললেন, হ্যাঁ। আমি তার সঙ্গে মাকসূরায়* জুমআ আদায় করেছি। যখন ইমাম সালাম ফিরালেন, আমি নিজ অবস্থানে দাঁড়িয়ে নামায পড়ে নিলাম। যখন তিনি (মুআবিয়া) প্রবেশ করলেন তখন আমাকে ডেকে আনলেন এবং বললেন, তুমি আর এরূপ করো না। যখন তুমি জুমআর নামায আদায় কর, তখন অন্য কোন নামায আদায় করো না যে পর্যন্ত কথাবার্তা না বল অথবা বেরিয়ে না যাও। কেননা রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে এরূপ নির্দেশ দিয়েছেন যে, আমরা যেন এ নামাযকে অন্য নামাযের সাথে মিলিয়ে না ফেলি যতক্ষণ কথা না বলি অথবা বেরিয়ে না যাই।

*বিশিষ্ট ব্যক্তিবর্গের নিরাপত্তার জন্য নির্মিত মসজিদের একটি অংশ।
كتاب الجمعة
باب الصَّلاَةِ بَعْدَ الْجُمُعَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عُمَرُ، بْنُ عَطَاءِ بْنِ أَبِي الْخُوَارِ أَنَّ نَافِعَ بْنَ جُبَيْرٍ، أَرْسَلَهُ إِلَى السَّائِبِ ابْنِ أُخْتِ نَمِرٍ يَسْأَلُهُ عَنْ شَىْءٍ، رَآهُ مِنْهُ مُعَاوِيَةُ فِي الصَّلاَةِ فَقَالَ نَعَمْ . صَلَّيْتُ مَعَهُ الْجُمُعَةَ فِي الْمَقْصُورَةِ فَلَمَّا سَلَّمَ الإِمَامُ قُمْتُ فِي مَقَامِي فَصَلَّيْتُ فَلَمَّا دَخَلَ أَرْسَلَ إِلَىَّ فَقَالَ لاَ تَعُدْ لِمَا فَعَلْتَ إِذَا صَلَّيْتَ الْجُمُعَةَ فَلاَ تَصِلْهَا بِصَلاَةٍ حَتَّى تَكَلَّمَ أَوْ تَخْرُجَ فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَنَا بِذَلِكَ أَنْ لاَ تُوصَلَ صَلاَةٌ حَتَّى نَتَكَلَّمَ أَوْ نَخْرُجَ .

সহীহ মুসলিম

হাদীস নং: ১৯১৬
আন্তর্জাতিক নং: ৮৮৩-২
- জুমআ সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ ১১. জুমআর পরবর্তী (সুন্নত) নামায
১৯১৬। হারূন ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... উমর ইবনে আতা (রাহঃ) থেকে বর্ণিত যে, নাফি ইবনে জুবাইর (রাহঃ) তাকে সাইব ইবনে ইয়াযিদ ইবনে উখতে নামিরের নিকট প্রেরণ করলেন। অতঃপর অনুরূপ হাদীস বর্ণনা করলেন। তবে তিনি বলেন, যখন তিনি সালাম ফিরালেন তখন আমি আমার জায়গায় দাঁড়িয়ে গেলাম। তিনি ’ইমাম’ শব্দটি উল্লেখ করেননি।
كتاب الجمعة
باب الصَّلاَةِ بَعْدَ الْجُمُعَةِ
وَحَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي عُمَرُ بْنُ عَطَاءٍ، أَنَّ نَافِعَ بْنَ جُبَيْرٍ، أَرْسَلَهُ إِلَى السَّائِبِ بْنِ يَزِيدَ ابْنِ أُخْتِ نَمِرٍ . وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ قَالَ فَلَمَّا سَلَّمَ قُمْتُ فِي مَقَامِي وَلَمْ يَذْكُرِ الإِمَامَ .